Date: May 02, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / রাজবাড়ীতে স্বামী-স্ত্রীসহ তিন গাঁজা ব্যবসায়ী আটক! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাজবাড়ীতে স্বামী-স্ত্রীসহ তিন গাঁজা ব্যবসায়ী আটক!

May 02, 2026 05:41:49 PM   জেলা প্রতিনিধি
রাজবাড়ীতে স্বামী-স্ত্রীসহ তিন গাঁজা ব্যবসায়ী আটক!

বোরহান উদ্দিন, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে ২০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০। শুক্রবার (১ মে) দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার বরকত সরদারপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।

শনিবার (২মে) বেলা সাড়ে ১১টার দিকে র‌যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন— রাঙ্গামাটি জেলার নানিয়ারচর থানার ইসলামপুর গ্রামের আঃ রব হাওলাদারের ছেলে মোঃ নূর মোহাম্মদ হাওলাদার (২৫), কুমিল্লা জেলার চান্দিনা থানার অলিপুর গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ লিটন (২৭) এবং তার স্ত্রী মরিয়ম বেগম (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌যাব-১০ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

র‌যাব জানায়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় জব্দকৃত মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।