Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মানিকগঞ্জের দৌলতপুরে ভিজিএফ চাল বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মানিকগঞ্জের দৌলতপুরে ভিজিএফ চাল বিতরণ

June 01, 2025 02:18:43 PM   উপজেলা প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুরে ভিজিএফ চাল বিতরণ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৫ নং খলসি ইউনিয়নের ১৮৫৩ জন উপকারভোগীর মাঝে ভিজিএফ (ভিজিটিং গ্রেইন ফরড) এর চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (১ জুন) সকালে খলসি ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানের শুরুতেই ৯টি ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে ১৮৫৩ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এই চাল বিতরণের মাধ্যমে প্রত্যেক উপকারভোগী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাদ্য সহায়তা পাচ্ছেন।

খলসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান এবং দৌলতপুর উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শুভঙ্কর মণ্ডল, যিনি ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, নিজে উপস্থিত থেকে চাল বিতরণ করেন।

উক্ত অনুষ্ঠানে খলসি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।