Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / রাজারবাগের এজিবি কলোনিতে আগুন! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাজারবাগের এজিবি কলোনিতে আগুন!

April 09, 2026 02:31:37 PM   দেশেরপত্র ডেস্ক
রাজারবাগের এজিবি কলোনিতে আগুন!

রাজধানীর রাজারবাগ এলাকার এজিবি কলোনির একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পেয়ে দ্রুত ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।