Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সখিপুরে তায়েবা হত্যার ঘটনায় আপন চাচি আয়েশা আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সখিপুরে তায়েবা হত্যার ঘটনায় আপন চাচি আয়েশা আটক

September 28, 2025 01:05:22 PM   স্টাফ রিপোর্টার
সখিপুরে তায়েবা হত্যার ঘটনায় আপন চাচি আয়েশা আটক

শরীয়তপুর জেলার সখিপুর থানার সখিপুর ইউনিয়নের বাসিন্দা টিটু সরদারের মেয়ে তায়েবা (৬) নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে গত ২৬ সেপ্টেম্বর দুপুরে তার লাশ উদ্ধার করে সখিপুর থানা পুলিশ।

এসময় লাশের প্রাথমিক সুরতহালে তায়েবার গলায় কাপড়ের ফাঁস দেখা যায়। যার ফলে প্রাথমিক সুরতহালে বোঝা গেছে, তায়েবাকে হত্যা করেই সেপটিক ট্যাংকে লুকানোর চেষ্টা করা হয়েছিল বলে ধারণা পুলিশের।

এ ঘটনায় ওই দিন রাতেই জিজ্ঞাসাবাদের জন্য নিহত তায়েবার আপন চাচি শাহান সরদারের স্ত্রী আয়েশা বেগমসহ তিনজনকে আটক করে সখিপুর থানা পুলিশ।

আটককৃত তিনজনের মধ্যে জিজ্ঞাসাবাদ পরবর্তী দুজনের সম্পৃক্ততা না পাওয়ায় দুজনকে পুলিশ ছেড়ে দেয়। এবং অপরজন, অর্থাৎ নিহতের চাচি আয়েশা বেগমের বিরুদ্ধে কিছু সাক্ষ্য মেলায় তাকে জোরদার জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

জানতে চাইলে জেলার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, "শিশু তায়েবার লাশ উদ্ধারের পরে গতকাল রাতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, সন্দেহজনকভাবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে জোরদার জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন দেওয়া হয়েছে।"