Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত, সাক্ষাৎকার শেষে ঘোষণা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত, সাক্ষাৎকার শেষে ঘোষণা

April 20, 2026 01:54:40 PM   দেশেরপত্র ডেস্ক
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত, সাক্ষাৎকার শেষে ঘোষণা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেন।

দলীয় সূত্রে জানা যায়, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির জাতীয় কমিটির সদস্যরা গত দুই দিন ধরে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেন। যাচাই-বাছাই শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জন নারীকে চূড়ান্তভাবে মনোনীত করে।

চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন—সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

এর আগে গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

দলীয় তথ্য অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও জমা পড়েছে প্রায় ৯০০টি ফরম। দীর্ঘ এই যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে দলটি চূড়ান্ত তালিকা প্রকাশ করে।