Date: May 18, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ২৮ মে দেশে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল আজহা: চাঁদ দেখা নিশ্চিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

২৮ মে দেশে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল আজহা: চাঁদ দেখা নিশ্চিত

May 18, 2026 07:22:47 PM   দেশেরপত্র ডেস্ক
২৮ মে দেশে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল আজহা: চাঁদ দেখা নিশ্চিত

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে বলে ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখার ভিত্তিতে ইসলামিক ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে এ তারিখ নিশ্চিত করে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা যায়। পরে বিষয়টি নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি ঈদের তারিখ ঘোষণা করে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী মো. শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে এবং সেই অনুযায়ী ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর ফলে ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৮ মে সারাদেশে মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করবেন।

চাঁদ দেখা কমিটি জানায়, চাঁদ দেখার তথ্য বিভিন্ন জেলা থেকে যাচাই-বাছাই করে নিশ্চিত করা হয় এবং এরপরই ঈদের তারিখ ঘোষণা করা হয়।