Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:

দরিদ্র দেশগুলোর জন্য আন্তর্জাতিক উন্নয়ন তহবিলের বরাদ্দ কাটছাঁট করে যুক্তরাজ্য অভ্যন্তরীণভাবে খরচ করে ফেলছে। এর ফলে দেশটির দেওয়া প্রকৃত বিদেশি সহায়তা ২৫ বছর আগের পর্যায়ে নেমেছে বলে উন্নয়ন বিশেষজ্ঞরা হিসাব দিয়েছেন। 
মহামারি করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়লেও কমেছে সংক্রমণ। এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৬০ জন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৯২ হাজার ২৪৩ জনে। নতুন করে সংক্রমিত হয়েছেন তিন লাখ আট হাজার ১৩৪ জন। 
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি তাদের ক্যালিফোর্নিয়ার বাড়িতে এক হামলাকারীর সহিংস আক্রমণের শিকার হয়েছেন। 
সময়ের আগেই নির্বাচনের দাবিতে গত শুক্রবার রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান। লাহোর থেকে ইসলামাবাদের এ যাত্রায় কয়েক সপ্তাহ সময় নিয়ে মোট ৩৮০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে ইমরানের। এতে হাজারো মানুষ যোগ দেবেন বলে আশা করছে পিটিআই। পথে বিভিন্ন স্থানে সমাবেশের জন্য লং মার্চ থামবে এবং সেসব স্থানে আরো সমর্থক জড়ো হওয়ার কথা রয়েছ 
নিজ দেশে সামরিক বিমান তৈরির কাজে হাত দিচ্ছে ভারতের টাটা গ্রুপ। এই প্রথম ভারতীয় বেসরকারি কোনো প্রতিষ্ঠান এ ধরনের প্রকল্পে হাত দিল। মূলত ভারতীয় বিমানবাহিনীর জন্য সি-২৯৫ পরিবহন আকাশযান তৈরি করবে টাটা ও এয়ারবাস। গত বৃহস্পতিবার এ ব্যাপারে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। প্রকল্পে খরচ হবে ২০০ কোটি ডলার; ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে ২১ হাজার ৯০০ কোটি রুপি। 
পূর্ব উপকূল থেকে আবারও দুটি স্বল্প-পাল্লার মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় আজ শুক্রবার (২৮ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপ একটি প্রতিবেদনে বলে, আমাদের জয়েন্ট চিফ অব স্টাফ উত্তর কোরিয়ার কাঙ্গওন প্রদেশের তংচন এলাকা থেকে এ উৎক্ষেপণ শনাক্ত করেছে। 
ইরাকের আইনপ্রণেতারা দেশটির নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানিকে সরকার গঠনের অনুমোদন দিয়েছেন। দেশটির নতুন প্রেসিডেন্ট হয়েছেন কুর্দি রাজনীতিবিদ আব্দুল লতিফ রশিদ। এর মধ্যদিয়ে রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটছে দেশটিতে। 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে দিয়ে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ব সম্ভবত সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি হচ্ছে। 
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্বে পরমাণু যুদ্ধ বাধাতে চাইছেন। তিনি আরও বলেছেন, ইউক্রেন এখন ডার্টি বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা চালাচ্ছে যাতে রাশিয়াকে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের জন্য অভিযুক্ত করা যায়। তিনি বলেন, “পশ্চিমারা যুদ্ধ দীর্ঘায়িত করে নতুন নতুন অস্ত্র চুক্তি করার পরিকল্পনা গ্রহণ করেছে।” 
একটি বোমারু বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং পরে সেটি আবাসিক ভবনের উপরে এসে পড়ে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কের একটি আবাসিক এলাকায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে, এতে অন্তত ১৩ জন নিহত এবং পঁচিশ জন আহত হয়েছে। 
এবার জ্বালানি তেলের দাম কমালো শ্রীলঙ্কার সরকার। অক্টোবর মাসেই দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম কমালো অর্থনৈতিক গোলযোগে পড়া দেশটি। শ্রীলঙ্কার অর্থনীতি এ বছর ৯ দশমিক ২ শতাংশ সংকুচিত হতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এর মাঝে জ্বালানি তেলের দাম কমানো হলো। 
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। রাজধানী কারাকাসের দক্ষিণাঞ্চলে অবস্থিত লাস তেজারিয়াস শহরে ভারি বৃষ্টিপাতের কারণে ভূমিধসের পর এখনও আরও ৫২ জন নিখোঁজ রয়েছে। খবর বিবিসির। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজ স্থানীয় সময় রোববার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।