Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস মহামারি প্রতিরোধে মার্কিন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ফাইজারের কোভিড-১৯ টিকা ৬ মাস থেকে ৪ বছর বয়সী শিশুদের ব্যবহারের জন্য কার্যকর ও নিরাপদ। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) পর্যালোচকরা এই তথ্য জানিয়েছেন। 
চলতি বছর এ পর্যন্ত (১২ জুন) ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৬৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪ হাজার ৩০৫ জন। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক। 
তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। আর সাম্প্রতিক সময়ে দুই দেশের হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারিতে সেই উত্তেজনার পারদ বেড়েছে আরও। এই পরিস্থিতিতে তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা করা থেকে বিরত রাখতে চীন ‘শেষ পর্যন্ত লড়াই করবে’ বলে ঘোষণা দিয়েছে দেশটি। রোববার (১২ জুন) চীনা প্রতিরক্ষামন্ত্রী এই প্রতিশ্রুতি দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। 
অস্ত্র ভাণ্ডার ফুরিয়ে আসছে, নেই ওষুধও। পশ্চিমা দেশগুলো যেন দ্রুত অস্ত্র ও ত্রাণ সামগ্রী পাঠিয়ে সাহায্য করে, সেই অনুরোধ জানিয়েছে ইউক্রেন। 
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্ভাব্য সফর ঘিরে সপ্তাহখানেক ধরে জল্পনা চলছে। তবে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বলছেন, তিনি সৌদি আরব সফর করবেন কি না তা ‘এখনও’ সিদ্ধান্ত নেননি। 
ইরানে চুরির দায়ে ধরা পড়েছিলেন তারা। সেই অপরাধেই তাদের দেওয়া হলো আঙুল কেটে নেওয়ার শাস্তি। ইতোমধ্যেই শাস্তি কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। দোষীদের নানা জেলে স্থানান্তরিত করা হয়েছে শাস্তি দেওয়ার জন্য।ইরানের এ ধরনের শাস্তির বিরুদ্ধে সরব মানবাধিকারকর্মীরা। তারা আবেদন করছেন, এ শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে। 
‘বাধ্যতামূলক মৃত্যুদণ্ড’ বাতিল করছে মালয়েশিয়া। গতকাল শুক্রবার দেশটির সরকারের তরফ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে তাদের আইন ও দণ্ডবিধিতে আর ‘বাধ্যতামূলক মৃত্যুদণ্ড’ বলে কোনো বিষয় থাকছে না। বিষয়টি নিয়ে এখন থেকে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। মানবাধিকার গ্রুপগুলো একে এই অঞ্চলের জন্য একটি প্রগতিশীল পদক্ষেপ বলে উল্লেখ করেছে। 
ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার উপ-প্রধান ভাদিম স্কিবিতস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে হেরে যাচ্ছে ইউক্রেন। রুশ বাহিনীকে ঠেকিয়ে রাখতে তাদের পশ্চিমা অস্ত্রের ওপর পুরোপুরি নির্ভর করতে হচ্ছে। ব্রিটিশ গণদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। 
রাশিয়া ও চীনের মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয়েছে। গতকাল শুক্রবার এই সেতুটি চালু হয়। ইউক্রেনে রুশ আক্রমণ নিয়ে পশ্চিমাদের মোকাবিলায় মস্কো যখন এশিয়ার দিকে ঝুঁকছে তখন এই সেতুটি চালু হলো। 
ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই নিজেকে রাশিয়ার পরাক্রমশালী সম্রাট পিটার দ্য গ্রেট’র সঙ্গে তুলনা করেছেন বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মূলত গত বৃহস্পতিবার (৯ জুন) প্রেসিডেন্ট পুতিন তার বর্তমান কর্মকাণ্ডকে পিটার দ্য গ্রেটের সুইডেনের বিরুদ্ধে ১৮ শতকের যুদ্ধের সময় বাল্টিক উপকূল জয়ের সাথে তুলনা করেছেন। 
রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সম্মুখসমরে প্রতিদিন ১০০ থেকে ২০০ সেনাসদস্য হারাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে নিজেই এই তথ্য জানিয়েছেন। 
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ আনা হয়েছে। মার্কিন গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ২০২১ সালের জানুয়ারিতে হামলা ও সহিংসতার মাধ্যমে দাঙ্গা সৃষ্টি করে তিনি অভ্যুত্থান চেষ্টা করেছিলেন বলে দেশটির কংগ্রেসের শুনানিতে অভিযোগ আনা হয়।