Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:

রেল অবরোধের জেরে আটকে গেছে বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস। প্রায় আড়াই ঘণ্টা রানাঘাট-গেদে শাখায় তারকনগর হল্ট স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক। পরে তার আশ্বাসে অবরোধ উঠলে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 
প্রায় তিন মাসের দৈনিক সংক্রমণের রেকর্ড ভেঙে ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে ৭ হাজারেরও বেশি মানুষ। একইসঙ্গে বেড়েছে করোনায় মৃতের সংখ্যাও। বিগত কয়েক সপ্তাহ ধরেই দেশটিতে বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। তবে চলতি সপ্তাহে তা এক ধাক্কায় অনেকটা বেড়েছে। দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় ৪০ শতাংশ। 
ভারতের উত্তরাখণ্ডে বাস উল্টে গিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। গত রোববার (৫ জুন) উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। 
ভারতীয় মুদ্রায় মহাত্মা গান্ধীর জায়গায় সুভাষচন্দ্র বসুর ছবি থাকা উচিত বলে সোশ্যাল মিডিয়ায় সবসময়ই দাবি শোনা যায়। তবে এতদিন মহাত্মা গান্ধীর ছবি প্রতিস্থাপনের বিষয়ে তেমন কোনো সংকেত পাওয়া যায়নি ভারত সরকারের পক্ষ থেকে। হঠাৎ শোনা যাচ্ছে, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া মুদ্রায় পরিবর্তনের ছোঁয়া আনতে পারে। 
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি গির্জায় দুর্বৃত্তদের বন্দুক হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহুসংখ্যক। গত রোববার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ অনডোর ওউও শহরের একটি ক্যাথলিক গির্জায় হয়েছে এ হামলা। 
তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পরে সেদেশ থেকে কার্যত বিচ্ছিন্ন ছিল ভারত। ঠিক সাড়ে ৯ মাস পর গত বৃহস্পতিবার কাবুলে পা রাখেন ভারতীয় কূটনৈতিক কর্মকর্তারা। তবে এখনই আফগান সরকারকে স্বীকৃতি দেওয়া বা দ্বিপাক্ষিক সম্পর্কের পুনর্জাগরণ করা না হলেও অন্তত সম্পর্কের দ্বার উন্মোচন হলো বলেই মনে করছে কূটনৈতিক মহল। খবর আনন্দবাজার পত্রিকার। 
ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ঐতিহাসিক ভুল’ করেছেন বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এমনকি এই হামলার কারণে রুশ প্রেসিডেন্ট বর্তমানে সারা বিশ্ব থেকে কার্যত ‘বিচ্ছিন্ন’ বলেও দাবি করেছেন তিনি।