Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ‘অন্বেষণ’র পক্ষ থেকে নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

‘অন্বেষণ’র পক্ষ থেকে নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

March 14, 2026 08:32:28 PM   স্টাফ রিপোর্টার
‘অন্বেষণ’র পক্ষ থেকে নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মফিজুল ইসলাম:
প্রতি বছরের ন্যায় এবারও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন “অন্বেষণ”। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ‘ঈদের হাসি’ কার্যক্রমের অংশ হিসেবে ঈদের বাজার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এদিন সামাজিক সংগঠন “অন্বেষণ” এর উদ্যোগে বনানী ডিওএইচএসের কর্মরত কয়েকশত নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মীর হাতে ঈদের বাজার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি লিমিয়া দেওয়ান।

ঈদের বাজার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ বিভিন্ন সামগ্রী, যাতে কর্মীরা তাদের পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন।

এ সময় লিমিয়া দেওয়ান বলেন, সমাজের অনেক মানুষ আছেন যারা প্রতিনিয়ত আমাদের নিরাপত্তা ও পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করেন, কিন্তু তাদের ঈদের আনন্দ অনেক সময়ই সীমিত থাকে। তাদের মুখে হাসি ফোটানোর ছোট্ট প্রয়াস থেকেই ‘ঈদের হাসি’ কর্মসূচির আয়োজন। তিনি জানান, অন্বেষণ প্রতিবছরই এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

উপকারভোগীরা এ উদ্যোগের জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ঈদের আগে এমন সহায়তা তাদের পরিবারের জন্য অনেক বড় স্বস্তি ও আনন্দ নিয়ে আসে।

উল্লেখ্য, সামাজিক সংগঠন “অন্বেষণ” দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা, খাদ্য সহায়তা এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি উল্লেখযোগ্য।