Date: April 22, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রশিবিরের ব্যানার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রশিবিরের ব্যানার

November 13, 2025 06:41:12 PM   দেশেরপত্র ডেস্ক
আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রশিবিরের ব্যানার

রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছে। শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণার দিন সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন।

সাক্ষীদের বরাতে জানা গেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরপরই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের ব্যানার টাঙানো হয় কার্যালয়ের সামনে। একই সঙ্গে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সংগঠন ‘জুলাইযোদ্ধা সংসদ’-এর ব্যানারও দেখা যায়। এছাড়া ‘ইনকিলাব মঞ্চ’-এর নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারীরা দাবি করেন, আওয়ামী লীগের “নাশকতামূলক কর্মকাণ্ডের” প্রতিবাদেই তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবির মধ্যে ছিল আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা এবং শেখ হাসিনাসহ রায় ঘোষণার অপেক্ষায় থাকা তিন আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।

একপর্যায়ে উত্তেজনা বৃদ্ধি পেলে বিক্ষোভকারীরা ভবনের ভেতরে থাকা পুরোনো ও পরিত্যক্ত আসবাবপত্র একত্র করে আগুন ধরিয়ে দেন। এতে ভবনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।