Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

February 09, 2026 11:38:12 AM   দেশেরপত্র ডেস্ক
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন দেশের দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পৃথক সময়ে তাদের বক্তব্য উপস্থাপন করবেন।


সূত্র জানায়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভাষণ আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে সম্প্রচার করা হবে। এর পরপরই সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রচার করবে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। নির্বাচনকে ঘিরে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তারা জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।


এদিকে একই দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণও সম্প্রচারের কথা রয়েছে। তার ভাষণের সময়সূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত না জানালেও নির্বাচন ঘিরে দলের অবস্থান তুলে ধরবেন বলে জানা গেছে।


এর আগে গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর নামে পরিচিত। তাদের ভাষণেও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দলের অবস্থান ও প্রত্যাশার কথা তুলে ধরা হয়।


জাতীয় নির্বাচন সামনে রেখে ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এই ভাষণ সম্প্রচার করা হচ্ছে, যা ভোটারদের উদ্দেশে দলগুলোর বার্তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।