Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আবহাওয়া / আবার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট, ৫ দিনের ব্যবধানে দ্বিতীয়বার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আবার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট, ৫ দিনের ব্যবধানে দ্বিতীয়বার

April 12, 2026 01:52:45 PM   দেশেরপত্র ডেস্ক
আবার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট, ৫ দিনের ব্যবধানে দ্বিতীয়বার

পাঁচ দিনের ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেট ও এর আশপাশের এলাকায়। রোববার সকালে এই কম্পনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় বলে জানিয়েছে আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা।

রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ২১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল ভারতের আসাম হওয়ায় এর প্রভাব বাংলাদেশের সিলেটসহ সীমান্তবর্তী অঞ্চলেও অনুভূত হয়।

এর আগে গত ৭ এপ্রিল একই অঞ্চলে আরও একটি ভূমিকম্প হয়েছিল। সেদিন বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পটি অনুভূত হয়, যা সিলেটসহ আশপাশের এলাকায় কম্পন সৃষ্টি করে।

সর্বশেষ এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনে সিলেট ও সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক তৈরি হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক ভূমিকম্প অনুভূত হচ্ছে। এর মধ্যে গত ২১ নভেম্বর নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সারা দেশে ব্যাপক প্রভাব পড়ে। ওই ঘটনায় ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষ আহত হন।