Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের ছাগলনাইয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের ছাগলনাইয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

August 28, 2025 04:58:04 PM   স্টাফ রিপোর্টার
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের ছাগলনাইয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

ক্রীড়াঙ্গনের প্রসার এবং তরুণদের খেলাধুলায় আরও বেশি উৎসাহিত করার লক্ষ্যে গঠিত হয়েছে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, ছাগলনাইয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে মোঃ এইচ এম একরামুল হক রানাকে আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও, রফিক আলী, শেখ আমজাদ হোসেন আজাদ, ইফতেখার হোসেন, মোশারফ হোসেন, অহি উদ্দিন মামুন, মোঃ রায়হান উদ্দিন এবং জাহিদ হাসান সহ মোট নয় জনকে যুগ্ম আহ্বায়ক পদে নিযুক্ত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোঃ আল জোবায়ের চৌধুরী জাবেদ, জবল হক, শরিফুল ইসলাম, শিবলু চৌধুরী, আবু সুফিয়ান, এমরান শিকদার, মোঃ রুবেল প্রমুখ।

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, ছাগলনাইয়া উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে এবং ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলায় যুব সমাজকে আরও বেশি সম্পৃক্ত করতে কাজ করবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও ক্রীড়া প্রেমীরা এই নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন এবং তাদের কার্যক্রমের সর্বাঙ্গীন সফলতা কামনা করেছেন।