Date: May 14, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / এশিয়া-প্যাসিফিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে...

এশিয়া-প্যাসিফিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার

May 14, 2026 02:09:11 PM   অনলাইন ডেস্ক
এশিয়া-প্যাসিফিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার

এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এ সফরে তিনি আন্তর্জাতিক একটি ইসলামিক সম্মেলনে বক্তব্য রাখবেন এবং বিভিন্ন আঞ্চলিক সহযোগিতা বিষয়ে আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টায় তিনি ঢাকা ত্যাগ করেন। তার এই সফরকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে।

এই সফরে তার সঙ্গে রয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তারা একসঙ্গে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণ করবেন।

আগামী শুক্রবার মালয়েশিয়ার ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ’-এ একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানে মূল আলোচ্য বিষয় থাকবে-
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইসলামী কৌশলগত সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণ: অগ্রযাত্রার পথ

এই সেমিনারে মিয়া গোলাম পরওয়ার বক্তব্য রাখবেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।

সফর শেষে তিনি আগামী ২০ মে সকালে দেশে ফেরার কথা রয়েছে। এ সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক ইসলামিক সহযোগিতা ও আঞ্চলিক নীতিগত আলোচনা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।