


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উপলক্ষে রংপুরের কাউনিয়ায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ আর এম আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক। তিনি বলেন, “প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যা ভবিষ্যতে এ খাতকে আরও সমৃদ্ধ করবে।”
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া আক্তার, উপজেলা প.প কর্মকর্তা ডাঃ সুজয় সাহা, ডাঃ ফেরদৌস হাসান জনি, এসআই গোপালসহ আমন্ত্রিত অতিথি, খামারি ও সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী।
আলোচনা পর্ব শেষে ‘জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫’-এ অংশগ্রহণকারী খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক খামারি, কৃষক, যুব উদ্যোক্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।