Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লার কান্দিরপাড়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লার কান্দিরপাড়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু

April 25, 2026 06:43:44 PM   জেলা প্রতিনিধি
কুমিল্লার কান্দিরপাড়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ড. মোস্তাফিজুর রহমান এবং ডেপুটি ম্যানেজার অচিন্ত কুমার নাগ ফিতা কেটে এই নতুন শাখার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. মোস্তাফিজুর রহমান বলেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সব প্রযুক্তি অত্যন্ত আধুনিক ও বিজ্ঞানসম্মত। তিনি আরও বলেন, কুমিল্লায় সেবা দেওয়ার সুযোগ পেয়ে তারা আনন্দিত। স্থানীয় বাসিন্দাদের সঠিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তি নগর শাখার প্রধান শাহী মাহমুদ, নারায়ণগঞ্জ শাখার প্রধান মো. শহিদুল ইসলাম স্বপন, শ্যামলী শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. নেজামুল হক রিপন এবং কুমিল্লার শাখা ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র সরকার। এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। কুমিল্লার সাধারণ মানুষের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে এই সেন্টারটি বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।