Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / অপরাধ / কুমিল্লায় অস্ত্রসহ জামায়াত নেতার ভাই গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় অস্ত্রসহ জামায়াত নেতার ভাই গ্রেফতার

January 22, 2026 10:58:30 PM   অনলাইন ডেস্ক
কুমিল্লায় অস্ত্রসহ জামায়াত নেতার ভাই গ্রেফতার

কুমিল্লা শহরে অস্ত্রসহ জামায়াতের এক নেতার ছোট ভাইকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সদর দক্ষিণ থানার ওসি মো. সরোয়ার মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত ব্যক্তি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামের নায়েবে আমীরের আপন ছোট ভাই বলে জানা গেছে। তার নাম কে আই এম মাসুদুল হক মাসুম (৫১), তিনি মৃত আব্দুল মতিন ও মৃত জাছিয়া খানমের ছেলে। তার বাড়ি কুমিল্লা নগরীর কোতোয়ালি মডেল থানাধীন কালিকাপুর এলাকায় (ধর্মপুর ডিগ্রি কলেজ সংলগ্ন)।

পুলিশ সূত্রে জানা যায়, মাসুদুল হক মাসুম রাজনৈতিকভাবে জামায়াতের নেতা হিসেবে পরিচিত। পেশাগতভাবে তিনি কুমিল্লা জজ কোর্টে এজিপি (Assistant Govt. Pleader) হিসেবে কর্মরত। গ্রেফতারের সময় তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে, যদিও উদ্ধারকৃত অস্ত্রের ধরণ ও পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তিনি কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর এ কে এম এমদাদুল হক মামুনের আপন ছোট ভাই।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।