


নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ৩টার সময় কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বালক দলের চূড়ান্ত খেলায় ব্রাহ্মণপাড়া উপজেলা ও সদর দক্ষিণ উপজেলা অংশ নেয়। এই খেলায় সদর দক্ষিণ উপজেলাকে ১-০ গোলে হারিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালিকা দলের ফাইনালে মুখোমুখি হয়েছিল দেবিদ্বার উপজেলা ও হোমনা উপজেলা। এই ম্যাচে দেবিদ্বার উপজেলা ৪-০ গোলের বড় ব্যবধানে হোমনা উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক মুঃ রেজা হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন রায় এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মনিরুল হক চৌধুরী। টুর্নামেন্টের সুন্দর আয়োজন এবং খেলোয়াড়দের খেলার ধরণ উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে। শেষে তিনি বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।