


কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নগরীতে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার এলাকার বিভিন্ন সড়কে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা কবির হোসেন, বাদল সরকার, অ্যাডভোকেট আলী আক্কাস, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খলিল মিয়া, সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদিন, আবুল কাশেম, শওকত আলী, ফরিদ মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আবু সাইদ সাধন, বিএনপি নেতা মিন্টু মিয়া, আবুল হোসেন (আবুল মাস্টার) ও ৪নং ওয়ার্ড বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সদস্য আবু কাউসার, আমির হোসেন, গোলাম রসুল, মো. শামীম, ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আরমান, হেলাল উদ্দিন, ছাত্রদল নেতা সাইদুল ইসলাম বাপ্পি, আবির আহমেদ ও আদনান কবির মাহি।
গণসংযোগে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।