Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধায় মহান মে দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাইবান্ধায় মহান মে দিবস পালিত

May 01, 2025 11:46:55 PM   অনলাইন ডেস্ক
গাইবান্ধায় মহান মে দিবস পালিত

গাইবান্ধা সদর প্রতিনিধি:
মহান মে দিবস উপলক্ষে গাইবান্ধায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে সরকারি শ্রম কল্যাণ কেন্দ্র এবং রংপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার সাব্বির আহমেদ। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আকতার।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর শ্রম দপ্তরের সহকারী পরিচালক আব্দুল লতিফ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম, জেলা বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্ত্তী বিশু এবং শ্রমিক নেতা আব্দুল করিম।

সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিক-মালিকের সমন্বয় ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এবারের মে দিবসের প্রতিপাদ্য ছিল ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে’।

এছাড়াও দিবসটি উপলক্ষে গাইবান্ধার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে র‌্যালি ও নিজ নিজ সংগঠন কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।