Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে ৩ লাখ টাকার মদ উদ্ধার, জব্দ প্রাইভেটকার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে ৩ লাখ টাকার মদ উদ্ধার, জব্দ প্রাইভেটকার

April 03, 2026 06:53:41 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে ৩ লাখ টাকার মদ উদ্ধার, জব্দ প্রাইভেটকার

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৯৩ বোতল (৬৯.৭৫ লিটার) অবৈধ বিদেশি মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে র‌্যাব-১।

র‌্যাব-১, সিপিএসসি ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গেলো  রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ময়মনসিংহ থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ গাজীপুরের দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে রাত প্রায় ১১টা ৫০ মিনিটে গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলাকায়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।

এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার তল্লাশি করে এর পেছনের ডালার ভেতর থেকে কৌশলে লুকিয়ে রাখা চারটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তার ভেতর থেকে মোট ৯৩ বোতল (৬৯.৭৫ লিটার) অবৈধ বিদেশি মদ জব্দ করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

তবে অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে র‌্যাব।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দ করা গাড়ির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।