Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে ৭ বছর পর ৫ বছরের শিশু হত্যার রায়, আসামীর যাবজ্জীবন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে ৭ বছর পর ৫ বছরের শিশু হত্যার রায়, আসামীর যাবজ্জীবন

August 18, 2025 08:50:24 PM   অনলাইন ডেস্ক
গাজীপুরে ৭ বছর পর ৫ বছরের শিশু হত্যার রায়, আসামীর যাবজ্জীবন

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে শিশু আব্দুল্লাহ আল নোমান (৫) হত্যার ঘটনায় আসামি বাবু ইসলামকে যাবজ্জীবন সাজা প্রদান করেছেন আদালত।  সোমবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক অমিত কুমার দে এ রায় ঘোষণা করেন।  

আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন ভিকটিম শিশু আব্দুল্লাহ আল নোমান বানিয়ারচালাদিন হাজী মোহাম্মদ আলীর পুত্র। শিশু নোমান ২০১৮ সালের ১০ অক্টোবর নিজ বাড়ির এলাকায় খেলার সাথী সুমাইয়া ও সাদিয়াকে নিয়ে খেলার সময় আসামি বাবু ইসলাম তাকে ডেকে নিয়ে যায়।  কিন্তু সন্ধ্যার পরে ছেলে বাড়িতে ফিরে না আসায় আশেপাশে খোঁজাখুঁজির পর সহপাঠীরা জানায় আসামি বাবু ইসলাম তাকে ডেকে নিয়ে গেছে।

আসামি বাবুকে জিজ্ঞাসাবাদে সে জানায়, শিশু নোমানকে হত্যা করে তার লাশ স্কুল ব্যাগে ভরে গুম করার উদ্দেশ্যে মহানগরের সাঁতাইশ এলাকায় একটি ময়লা স্তুপে ফেলে আসে। পরবর্তীতে আসামীর স্বীকারোক্ত অনুযায়ী পুলিশের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় ভিকটিমের বাবা হাজী মোহাম্মদ আলী জয়দেবপুর থানায় এজাহার দায়ের করেন। সে মামলায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত দীর্ঘ শুনানি শেষে (২৪৬০/২২ নম্বর মামলায়) আসামি বাবু ইসলামকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। অভিযোগ প্রমাণিত না হয় এই মামলার অপর আসামি মজিবুরকে আদালত খালাস প্রদান করেন।