Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গোড়াই উচ্চ বিদ্যালয়ে ৫২তম ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গোড়াই উচ্চ বিদ্যালয়ে ৫২তম ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

May 26, 2025 08:25:48 PM   অনলাইন ডেস্ক
গোড়াই উচ্চ বিদ্যালয়ে ৫২তম ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী গোড়াই উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার পারভেজ শা আলম। উদ্বোধক হিসেবে ছিলেন গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম নুরু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোড়াই উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার আল মামুন।

48c042fb-e906-4a04-a440-3388cfbc3e82
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসের ম্যানেজিং অফিসার নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান আতিক, বিদ্যালয়ের দাতা সদস্য দবির উদ্দিন শিকদার এবং গোড়াই ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ।

বক্তারা বলেন, “ছাত্রছাত্রীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও এগিয়ে থাকতে হবে। আগে দেখা যেতো, শিক্ষার্থীরা অনিয়মিত ও অমনোযোগী থাকতো, কিন্তু এখন থেকে তাদের মনোযোগী হতে হবে এবং পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলাতেও অংশ নিতে হবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উজ্জল হোসেন মাস্টার। দিনব্যাপী আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।