Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঘাটাইলে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন, প্রথম দিনেই উৎসবের আমেজ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘাটাইলে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন, প্রথম দিনেই উৎসবের আমেজ

April 15, 2026 08:21:50 PM   স্টাফ রিপোর্টার
ঘাটাইলে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন, প্রথম দিনেই উৎসবের আমেজ

আল আমীন:
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন হাই স্কুল মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। বুধবার (১৫ এপ্রিল) মেলার প্রথম দিন থেকেই পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

সকাল থেকে রাত পর্যন্ত নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। বিশেষ করে শিশু ও কিশোরদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। দর্শনার্থীদের বিনোদনের জন্য মেলায় নাগরদোলা, ড্রাগন ট্রেন, জাম্পিং, বিনোদন নৌকা ও চড়কি ঘোড়াসহ বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বাহারি পণ্যের স্টল, গ্রামীণ ঐতিহ্যবাহী সামগ্রী এবং লটারির আয়োজন দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিচ্ছে।

মেলাটি ১৫ এপ্রিল শুরু হয়ে ১৭ এপ্রিল শুক্রবার পর্যন্ত চলবে। মেলা উদযাপন কমিটির এই আয়োজনে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার মো. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানের উদ্বোধক ঘাটাইল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাসানুজ্জামান তরুণ বলেন, গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে বৈশাখী মেলার কোনো বিকল্প নেই। এই মেলার মাধ্যমে মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও বৃদ্ধি পায়। বৈশাখী মেলা আমাদের হাজার বছরের সংস্কৃতির প্রতিচ্ছবি। নতুন প্রজন্মকে এই ঐতিহ্যের সাথে পরিচিত করতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দিগড় ও দিঘলকান্দি ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এই মেলায় সার্বিক সহযোগিতা করছে স্থানীয় এলাকাবাসী ও তরুণ সমাজ।

মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মামুন সবাইকে পরিবার নিয়ে মেলায় আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সবাই মিলে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই মেলার আয়োজন করা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী দুই দিনে মেলা আরও জমজমাট হবে।