Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা মিনিটে মিনিটে বাড়ছে! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা মিনিটে মিনিটে বাড়ছে!

February 06, 2026 05:36:19 PM   আন্তর্জাতিক ডেস্ক
জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা মিনিটে মিনিটে বাড়ছে!

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের তারালাই এলাকায় জুমার নামাজের সময় একটি ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আরও অনেক মানুষ আহত হয়েছেন। কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেছেন যে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।


স্থানীয় সময় শুক্রবারের এই বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পুলিশ ও উদ্ধারকারী সংস্থার এক হাজারেরও বেশি সদস্য ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তকি জাওয়াদ জানান, বিস্ফোরণের প্রকৃতি এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তারা তদন্ত করছে এটি আত্মঘাতী হামলা ছিল কি না, নাকি পূর্বে স্থাপিত কোনো বোমার বিস্ফোরণ ঘটেছে। ফরেনসিক দল ঘটনাস্থলে কাজ করছে।


বিস্ফোরণের পরে ইসলামাবাদের প্রধান হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) ও পলিক্লিনিক হাসপাতালের সকল জরুরি বিভাগ, অর্থোপেডিক বিভাগ, বার্ন সেন্টার এবং নিউরোলজি বিভাগ দ্রুত সক্রিয় করা হয়েছে। আহতদের নিরাপদে হাসপাতালে স্থানান্তরের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই হামলার ঘটনা পাকিস্তানের জনসাধারণের মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। এর আগে ২০২৫ সালের ১১ নভেম্বর

 ইসলামাবাদের জি-১১ এলাকায় একটি জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে ১২ জন নিহত এবং ৩০-এর বেশি মানুষ আহত হয়। তার মাত্র তিন মাসের মধ্যে আবারও এমন ভয়াবহ হামলার ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।


সূত্র: দ্য ডন