Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজ অপসারিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজ অপসারিত

February 09, 2026 03:30:46 PM   অনলাইন ডেস্ক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজ অপসারিত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে দায়িত্ব থেকে অপসারণ করেছে সরকার। তার স্থলাভিষিক্ত হিসেবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুরাইয়া আক্তার জাহান তার বর্তমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিএনসিসি মেয়রের ক্ষমতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে এ দায়িত্ব পালনের জন্য তিনি কেবল নিয়ম অনুযায়ী নির্ধারিত ‘দায়িত্ব ভাতা’ই পাবেন।


এর আগে গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রায় এক বছর দায়িত্ব পালনের পর হঠাৎ করেই তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হলো।


সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালত তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। ওই নিষেধাজ্ঞার কয়েক দিনের মধ্যেই প্রশাসকের পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে, যা প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।