Date: April 26, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস!

April 26, 2026 11:13:03 AM   দেশেরপত্র ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস!

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এক তথ্য-মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস নাকি একসময় তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিবের এমন বক্তব্য ঘিরে বিষয়টি এখন বেশ আলোচনায় এসেছে।


শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর বনানীতে সাইবার নিরাপত্তা বিল নিয়ে আয়োজিত এক সংলাপে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০৪ সালে যুক্তরাষ্ট্র সফরকালে বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের প্রেক্ষিতেই বিল গেটস পরবর্তীতে স্বল্প সময়ের জন্য বাংলাদেশে আসেন বলে দাবি করা হয়।

তিনি আরও উল্লেখ করেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রধানমন্ত্রী সবসময় একটি গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কথা বলেন। মতবিরোধ থাকা স্বাভাবিক হলেও, সাম্প্রতিক সময়ে অনলাইনে যে ধরনের ভাষা ব্যবহার করে সমালোচনা করা হচ্ছে, তা শালীনতার সীমা অতিক্রম করছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “গালিগালাজ কখনোই বাকস্বাধীনতার অংশ হতে পারে না।”

এ সংলাপে অংশ নিয়ে সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান দেশের ডিজিটাল উন্নয়ন নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি জানান, সরকার ভবিষ্যতে দেশজুড়ে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে, যা বাস্তবায়িত হলে দেশের প্রযুক্তিখাত ও সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসতে পারে।

উল্লেখ্য, বিল গেটস বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তা ও দাতব্য কর্মকাণ্ডের জন্য পরিচিত। তার সম্ভাব্য বাংলাদেশ সফরের এই তথ্য রাজনৈতিক ও প্রযুক্তি-উভয় অঙ্গনেই নতুন করে আলোচনা তৈরি করেছে।