Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বাংলাদেশ / তাহাজ্জুদের নামাজে সিজদায় থাকা অবস্থায় মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তাহাজ্জুদের নামাজে সিজদায় থাকা অবস্থায় মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনা

November 30, 2025 06:43:17 PM   অনলাইন ডেস্ক
তাহাজ্জুদের নামাজে সিজদায় থাকা অবস্থায় মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনা

নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজরত অবস্থায় এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত ছাত্র আকরাম হোসেনের বয়স মাত্র ১২ বছর। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফারুক হোসেনের ছেলে এবং নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নূরানি হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন জানান, আকরাম ইতোমধ্যে ১৬ পারা কোরআন হেফজ সম্পন্ন করেছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে তিনি তাহাজ্জুদের নামাজে অংশ নেন। নামাজের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে অন্য এক ছাত্রের কোলে ঢলে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে পথেই তার মৃত্যু ঘটে।

পরে সকালে মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় কোনো অভিযোগ না পাওয়া গেলেও চাটখিল থানার তদন্ত কর্মকর্তা মো. আব্দুস সুলতান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও তারা দেখেছেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ করা হয়নি।

ধর্মীয় আনুষ্ঠানিকতার মাঝেই একটি শিশুর এভাবে মৃত্যুর ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে