


বিএনপির ডাকা নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলনকে দলটির জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
গেজেট প্রকাশিত ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের মিত্ররা মোট ২১২টি আসনে জয়লাভ করেছে। এই ফলাফলের মাধ্যমে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর নির্বাচনোত্তর অবস্থান, ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি এবং জাতীয় রাজনীতির দিকনির্দেশনা তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৩৫ মিনিটে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর বলরুমে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন শুরু হয়। এতে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত রয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি নির্বাচনী ফলাফল নিয়ে দলের অবস্থান, জনগণের প্রতি কৃতজ্ঞতা এবং নতুন সংসদে বিএনপির ভূমিকা ও আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।