Date: May 05, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / প্রথম নির্বাচনে বাজিমাতের পথে বিজয়ের দল! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রথম নির্বাচনে বাজিমাতের পথে বিজয়ের দল!

May 04, 2026 12:42:42 PM   আন্তর্জাতিক ডেস্ক
প্রথম নির্বাচনে বাজিমাতের পথে বিজয়ের দল!

দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা জোসেফ বিজয়—যাকে ভক্তরা ‘থালাপতি বিজয়’ নামেই বেশি চেনেন—ক্যারিয়ারের সেরা সময়েই অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে রাজনীতিতে নামার সিদ্ধান্ত নেন। পরে তিনি নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাড়ঘম (টিভিকে) গঠন করেন।

মাত্র ২০২৪ সালে প্রতিষ্ঠিত এই দল ২০২৬ সালেই তামিলনাড়ুর রাজনীতিতে বড় চমক দেখাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, চলমান বিধানসভা নির্বাচনে টিভিকে উল্লেখযোগ্য সংখ্যক আসনে এগিয়ে রয়েছে।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ের দল প্রায় ১০০টি আসনে এগিয়ে আছে। এর পরেই রয়েছে এআইএডিএমকে, যারা এগিয়ে প্রায় ৭৫টি আসনে। অন্যদিকে ক্ষমতাসীন ডিএমকে এগিয়ে আছে প্রায় ৫০টি আসনে।

একই ধরনের তথ্য দিয়েছে এনডিটিভি-ও। তাদের হিসাব অনুযায়ী, টিভিকে এগিয়ে রয়েছে প্রায় ৮৯টি আসনে, যেখানে এআইএডিএমকে এগিয়ে ৭৩ আসনে।

তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা আসনের মধ্যে সরকার গঠন করতে প্রয়োজন ১১৮টি আসনে জয়। সেই হিসেবে এখনো এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি কোনো দল।

তবে চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেষ মুহূর্তে ফলাফলে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে, বিজয়ের দল সরকার গঠন করতে পারবে কি না—তা জানতে এখন অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ফল ঘোষণার।