Date: May 05, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি, দাবি শুভেন্দু অধিকারীর! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি, দাবি শুভেন্দু অধিকারীর!

May 04, 2026 11:57:13 AM   আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি, দাবি শুভেন্দু অধিকারীর!

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। প্রাথমিক ফলাফলে বড় ধরনের অগ্রগতি দেখিয়ে বিজেপি সরকার গঠনের পথে রয়েছে বলে দাবি করেছেন দলের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে একাধিক রাজ্যেও চলছে হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই।

সোমবার (৪ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় ভারতের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশের কথা রয়েছে। এর আগেই প্রাথমিক ভোট গণনায় পশ্চিমবঙ্গে রাজনৈতিক চিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের মোট আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ১৮৬টি আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১০৫টি আসনে। এই ফলাফলকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এ অবস্থায় বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, পশ্চিমবঙ্গে এবার বিজেপিই সরকার গঠন করবে। তার এই মন্তব্যে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।

অন্যদিকে ভারতের অন্যান্য রাজ্যেও ভোট গণনায় ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। আসামে ক্ষমতাসীন বিজেপি এগিয়ে রয়েছে বলে জানা গেছে। সেখানে মোট ১২৬টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে অধিকাংশ আসনে, কংগ্রেস ও অন্যান্য দল পিছিয়ে রয়েছে।

তামিলনাড়ুতে ডিএমকে–কংগ্রেস জোট এবং কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখনো ভোট গণনা চলমান থাকায় চূড়ান্ত ফল আসার আগে পরিস্থিতি পরিবর্তন হতে পারে। তবে প্রাথমিক প্রবণতা ভারতের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, পিটিআই