Date: May 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ফুলছড়িতে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফুলছড়িতে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

May 10, 2026 08:25:28 PM   উপজেলা প্রতিনিধি
ফুলছড়িতে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এরশাদ আলী (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১০ মে) দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ মদনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী উপজেলার উত্তর কাঠুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এরশাদ আলী মোটরসাইকেলে করে যাওয়ার সময় দক্ষিণ মদনপাড়া এলাকার কছিম খলিফার বাড়ির সামনে পৌঁছালে একটি ধানবোঝাই ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা করছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এই ধরণ এর বেপরোয়া গতি সড়কে প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। তারা নিরাপদ সড়কের দাবিতে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান।