Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বিএনপি-জামায়াত সংঘর্ষ, ককটেল বিষ্ফোরণ, আহত ২০ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিএনপি-জামায়াত সংঘর্ষ, ককটেল বিষ্ফোরণ, আহত ২০

March 23, 2026 08:42:51 PM   স্টাফ রিপোর্টার
বিএনপি-জামায়াত সংঘর্ষ, ককটেল বিষ্ফোরণ, আহত ২০

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বোমা বিস্ফোরণ, এবং বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ মার্চ) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার রাজনগর ইউনিয়নের তালতলা দরবেশকান্দি গ্রামে থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং এ ঘটনায় ১০ জনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ ।

গ্রেপ্তারের আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে থাকায় গ্রামটি প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটের স্লিপে নাম ভুল হওয়া নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। ওই ঘটনার জেরে দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও হাতবোমা ব্যবহার করে। এতে অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে চারজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে ।

জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল ড. আশিক মাহমুদ দেশেরপত্রকে বলেন ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং ঘটনাস্থল থাকে তাজা দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন। পাশাপাশি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।