Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / বাগেরহাটে দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাগেরহাটে দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

May 05, 2025 08:38:59 PM   অনলাইন ডেস্ক
বাগেরহাটে দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

বাগেরহাটে দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সদস্যরা। সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জজ আদালতের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন বিচার বিভাগীয় কর্মচারীরা।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক এফএম জাহাঙ্গীর হাসান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির অঞ্জন কুমার দাস, আবুল বাশার, ইমতিয়াজ শাওন প্রমুখ।

বক্তারা বলেন, “বিচার বিভাগীয় কর্মচারীরা দিনরাত কঠোর পরিশ্রম করে কাজ করে থাকেন। তাদের পদন্নতি, বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধায় নানা অসংগতি রয়েছে। এসব সমস্যার সমাধান এখন সময়ের দাবি। আমরা আশা করছি, সরকার আমাদের দাবি দ্রুত মেনে নেবে।”

তাদের প্রধান দাবিগুলো হল- বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় স্থাপন করা; পদস্থান, আদালত ও ট্রাইব্যুনাল সহায়ক কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান; স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করা; জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম থেকে ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম থেকে ১২তম গ্রেডভুক্ত করা।

বিচার বিভাগের কর্মচারীরা দ্রুত এই দাবি বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন।