Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বদলগাছীতে সাপের দংশনে প্রাণ গেল ৭ বছরের শিশু তামিমের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বদলগাছীতে সাপের দংশনে প্রাণ গেল ৭ বছরের শিশু তামিমের

May 03, 2026 10:28:59 PM   জেলা প্রতিনিধি
বদলগাছীতে সাপের দংশনে প্রাণ গেল ৭ বছরের শিশু তামিমের

নওগাঁর বদলগাছী উপজেলায় নানার সঙ্গে পটল ক্ষেত দেখতে গিয়ে বিষধর সাপের কামড়ে তামিম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তামিম একই উপজেলার সোহাসা গ্রামের প্রবাসী রাসেলের একমাত্র ছেলে। পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তামিম তার নানার সঙ্গে আধাইপুর এলাকায় পটল ক্ষেত দেখতে যায়। সেখানে হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তামিমের নানা আনিসুর রহমান জানান, তামিম আমার সাথে পটল ক্ষেতে যায়। সেখানে আইলে খেলছিল,আমি পটল ক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ তামিম সাপের কামড়ে চিৎকার করে ওঠে। এরপর আমি তামিম কে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করে।

স্থানীয় বাসিন্দা মোস্তাকিম জানান,তামিম অত্যন্ত চঞ্চল ও সবার প্রিয়। সে প্রবাসী বাবার একমাত্র সন্তান। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে তামিমের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা বাকরুদ্ধ। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার জানান, পরিবারের জিম্মায় লাশটি হস্তান্তর করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।