Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / বাবার জন্য ভোট চাইলেন জাইমা রহমান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাবার জন্য ভোট চাইলেন জাইমা রহমান

February 07, 2026 05:13:19 PM   অনলাইন ডেস্ক
বাবার জন্য ভোট চাইলেন জাইমা রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা–১৭ আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নির্বাচনী প্রচারণায় এবার সরাসরি অংশ নিলেন মেয়ে জাইমা রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। সেখান থেকে গুলশান–১ সার্কেল পর্যন্ত বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


গণসংযোগের সময় নিজেকে পরিচয় করিয়ে দিয়ে জাইমা বলেন, “আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা–১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই।”


এ সময় তিনি পথচারী, রিকশাচালক, সিএনজিচালক ও আশপাশের দোকানিদের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন। স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাবার নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন।
গণসংযোগে দলের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। নির্বাচন ঘিরে এ ধরনের প্রচারণা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে দলীয় সূত্রে জানা