Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / “বিবিসি ১০০% ভুয়া সংবাদ ও প্রোপাগান্ডা মেশিন” - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

“বিবিসি ১০০% ভুয়া সংবাদ ও প্রোপাগান্ডা মেশিন”

November 09, 2025 12:16:14 PM   আন্তর্জাতিক ডেস্ক
“বিবিসি ১০০% ভুয়া সংবাদ ও প্রোপাগান্ডা মেশিন”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিবিসিকে ‘শতভাগ ভুয়া সংবাদমাধ্যম’ এবং ‘প্রোপাগান্ডা মেশিন’ আখ্যায়িত করেছেন। তিনি বলেন, যুক্তরাজ্যে সফরের সময় হোটেলে বিবিসি চালু থাকলে তার দিনটাই নষ্ট হয়ে যায় এবং করদাতাদের একটি বামপন্থি প্রচারযন্ত্রের খরচ বহন করতে হচ্ছে।

এ মন্তব্য আসে এমন সময়, যখন বিবিসির একটি প্যানোরামা ডকুমেন্টারিতে ট্রাম্পের ৬ জানুয়ারির বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ ওঠেছে। লিক হওয়া একটি নথিতে দেখা গেছে, বিবিসি তার বক্তব্যের কিছু অংশ কেটে একত্রিত করেছে। এতে ট্রাম্প সমর্থকদের শান্তিপূর্ণ আহ্বান বাদ দিয়ে ‘ফাইট লাইক হেল’ অংশ দেখানো হয়েছে।

বিবিসি সোমবার সংসদের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া কমিটিতে ব্যাখ্যা দেবার প্রস্তুতি নিচ্ছে। লেভিট বলেন, এটি প্রমাণ করে যে বিবিসি সম্পূর্ণভাবে ভুয়া সংবাদ প্রচার করছে।

মাইকেল প্রেসকট নামের সাবেক বিবিসি উপদেষ্টা জানান, প্যানোরামা ক্লিপের সম্পাদনা বিভ্রান্তিকর ছিল এবং ট্রাম্প সমর্থকদের ক্যাপিটলে গিয়ে লড়াই করার আহ্বান দেননি। তিনি বিবিসির গাজার যুদ্ধ কভারেজ এবং ট্রান্সজেন্ডার ইস্যুতে কভারেজকেও সমালোচনা করেছেন।

বিবিসি প্রতিক্রিয়ায় জানিয়েছে, ‘ফাঁস হওয়া নথি নিয়ে আমরা মন্তব্য করি না, তবে আমাদের কাছে প্রতিক্রিয়া এলে তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়।’