Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বাংলাদেশ / বাংলাদেশে এসে ১৬ বছরের কিশোরীর সঙ্গে বাল্যবিয়ে করলেন চীনা যুবক, অতঃপর… - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাংলাদেশে এসে ১৬ বছরের কিশোরীর সঙ্গে বাল্যবিয়ে করলেন চীনা যুবক, অতঃপর…

March 05, 2026 08:51:02 PM   অনলাইন ডেস্ক
বাংলাদেশে এসে ১৬ বছরের কিশোরীর সঙ্গে বাল্যবিয়ে করলেন চীনা যুবক, অতঃপর…

প্রেমের টানে চীনের গানসু প্রদেশ থেকে জংজিয়াং মামুসা টাঙ্গাইলের ঘাটাইল এসে ১৬ বছর বয়সী স্কুলছাত্রী মায়া আক্তার-কে বিয়ে করেছেন। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি রাতে মামুসা পাঁচটিকরি গ্রামে আসেন। তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘উইচ্যাট’-এর মাধ্যমে এক মাস আগে মায়ার সঙ্গে পরিচয় হয় এবং ধীরে ধীরে বন্ধুত্ব রূপ নেয় প্রেমে। বিয়ের বিষয়টি মায়ার পরিবারের সঙ্গে আলোচনা করা হয়, এরপর ২১ ফেব্রুয়ারি রাতে কাজী ডেকে মুসলিম রীতিতে তাদের বিবাহ সম্পন্ন হয়।

বিয়ের পর থেকে জংজিয়াং মামুসা মায়াকে সঙ্গে নিয়ে ঘুরছেন গ্রাম ও রাস্তা ঘাটে। স্থানীয়রা জানিয়েছেন, তিনি দেশীয় খাবার—মাছ, মাংস, সবজি—সহ বিভিন্ন খাবার খাচ্ছেন।

মামুসা জানিয়েছেন, ১৫ দিন ধরে মায়ার ভালোবাসার টানে বাংলাদেশে এসেছেন এবং বিয়েও করেছেন। পাসপোর্ট, ভিসা ও অন্যান্য প্রক্রিয়া শেষে তিনি স্ত্রীকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। মায়াও স্বীকার করেছেন, উইচ্যাটের মাধ্যমে পরিচয় হয় এবং চীনে যাওয়ার ইচ্ছা রয়েছে।

স্থানীয়দের মতে, মামুসার আগমনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বহু মানুষ মায়ার বাড়িতে ভিড় করেছেন। তারা আগ্রহ নিয়ে ঘটনা দেখছেন, যার কারণে এলাকায় চাঞ্চল্য ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

মায়ার বাবা আব্দুল মালেক জানিয়েছেন, প্রথমে তিনি বিষয়টি মেনে নেননি, তবে পরে নিয়তির কাছে সব ছেড়ে দিয়ে মেনে নিয়েছেন। তিনি মেয়েকে চীনে পাঠানোর কথাও স্বীকার করেছেন।

তবে মাত্র ১৬ বছর বয়সে বাল্যবিয়ে হওয়ায় সামাজিকভাবে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।