Date: May 14, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য শিশু স্বর্গ মডেল কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান - দৈনিক দেশেরপত্র - মানবতার...

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য শিশু স্বর্গ মডেল কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

May 14, 2026 04:25:42 PM   দেশেরপত্র ডেস্ক
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য শিশু স্বর্গ মডেল কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা, পুনর্বাসন এবং উন্নত জীবনমান নিশ্চিত করার লক্ষ্যে ‘শিশু স্বর্গ মডেল’ নামে একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচির উদ্বোধন করেছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান। রাজধানীর কড়াইল বস্তিতে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয় ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক এই বিশেষ কর্মসূচি। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্বাস্থ্যসেবা, পুনর্বাসন এবং সামাজিক সহায়তা নিশ্চিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। উদ্বোধনের আগে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য স্থাপিত বিভিন্ন শিক্ষাসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম আরও বিস্তৃত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

এদিকে ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম (রিজু), ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান (মিল্টন) এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদিরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা বলছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ বাড়াতে ‘শিশু স্বর্গ মডেল’ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।