Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

February 09, 2026 04:19:31 PM   দেশেরপত্র ডেস্ক
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর অবশেষে তা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এ বিষয়ে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ইসির পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়।


এর আগে রোববার নির্বাচন ও গণভোট ঘিরে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নেওয়ার ওপর বিধিনিষেধ আরোপের নির্দেশনা জারি করে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত একটি চিঠি সারাদেশের রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়, যা সই করেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম।


চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারির ভোট উপলক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দু’জন আনসার সদস্য ছাড়া আর কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ সাধারণ ভোটার ও সাংবাদিকদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।


এই নির্দেশনা জারির পরপরই বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হবে বলে উদ্বেগ প্রকাশ করে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।
সোমবার সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের মোবাইল ফোন ছাড়া ভোটকেন্দ্রে প্রবেশের নির্দেশনা কার্যকর হলে তাদের পক্ষে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশন কার্যত অসম্ভব হয়ে পড়বে। বিজেসি এই সিদ্ধান্তকে হঠকারী আখ্যা দিয়ে জানায়, এটি স্বাধীন সাংবাদিকতা ও তথ্য সংগ্রহের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীন ভূমিকা অপরিহার্য। ভোটকেন্দ্রে সাংবাদিকদের উপস্থিতি এবং তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের প্রধান মাধ্যম হলো মোবাইল ফোন। এ ধরনের নিষেধাজ্ঞা গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের শামিল এবং এতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হতে পারে।


বিজেসি নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে এই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানায়। পাশাপাশি তারা মনে করে, এ ধরনের বিধিনিষেধ ভোটারদের জন্যও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে এবং ভোটদানে অনীহা সৃষ্টি করতে পারে।
গণমাধ্যমকর্মীদের আপত্তি ও সমালোচনার মুখে অবশেষে নির্বাচন কমিশন সাংবাদিকদের ক্ষেত্রে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে। এখন কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট