Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মির্জাপুরে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মির্জাপুরে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 12, 2026 08:43:17 PM   জেলা প্রতিনিধি
মির্জাপুরে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় হেযবুত তওহীদের উদ্যোগে ১২ ই মার্চ এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের সভাপতি ডা. নাজম আল ইসলাম    তিনি তার ব্যক্তবে বলেন , রমজান মাস হলো আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা নেওয়ার মাস। এই মাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজে শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটু
তার মুল্যবান বক্তব্যে বলেন , যুগে যুগে পৃথিবীতে যত বিপ্লব বা ইতিবাচক পরিবর্তন এসেছে, তার নেপথ্যে ছিল বিপ্লবীদের চারিত্রিক দৃঢ়তা ও আত্মসংযম। সওম মানুষকে সেই অনিবার্য চারিত্রিক গুণাবলী অর্জন করতে শেখায়, যা একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য অপরিহার্য।

মো: মুকুল শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মো: হুমায়ুন কবির ও সজীব শেখ ।

ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় হেযবুত তওহীদের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।