Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে নানা আয়োজন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে নানা আয়োজন

February 27, 2024 05:23:26 PM   উপজেলা প্রতিনিধি
যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে নানা আয়োজন

টঙ্গী প্রতিনিধি, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দৈনিক যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে টঙ্গী থানা প্রেস ক্লাব হল রুমে বর্ণাট্য র‌্যালি, আলোচনা সভা কেক কাটা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় মোঃ রোমান শেখ এর সভাপতিত্বে ও টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন ও অমল ঘোষের সঞ্চালনায়  অনুষ্ঠানের উদ্বোধন করেন টঙ্গী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুইয়া প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রতিনিধি শাহ সামসুল হক রিপন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত, এস এম মনির হোসেন, মৃণাল চৌধুরী সৈকত, আবদুল গাফ্ফার, মোঃ দেলোয়ার হোসেন, মোস্তাতাকিম খান, আওলাদ হোসেন, সুজন সারোয়ার, জাহাঙ্গীর আকন্দ, বিএ রায়হান, পাপেল মিয়া প্রমুখ। পরে কেক কেটে যুগান্তর পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালণ করা হয়।