Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / যুবদল নেতা অতুল দাসের উপর হামলার প্রতিবাদে বগুড়ার ফাঁপড় ইউনিয়নে বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

যুবদল নেতা অতুল দাসের উপর হামলার প্রতিবাদে বগুড়ার ফাঁপড় ইউনিয়নে বিক্ষোভ

August 15, 2025 07:57:49 PM   অনলাইন ডেস্ক
যুবদল নেতা অতুল দাসের উপর হামলার প্রতিবাদে বগুড়ার ফাঁপড় ইউনিয়নে বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা যুবদলের নেতা অতুল চন্দ্র দাসের উপর হামলার প্রতিবাদে সদর উপজেলার ফাঁপড় ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে এই কর্মসূচি পালন করা হয়।

ফাঁপড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হারুন উর রশীদের নেতৃত্বে ইউনিয়নের কৈচড়স্থ বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অবিলম্বে যুবদল নেতা অতুল চন্দ্র দাসের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায়, আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

ফাঁপড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাছেদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক শফিউল আলম হেলাল, সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বরকত হোসেন, ইউপি সদস্য আমিনুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন ও রানা মন্ডল, যুবনেতা মারুফ হোসেন মিজান এবং ছাত্রনেতা ওমর ফারুকসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।