Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / যশোরে হেযবুত তওহীদের জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যশোরে হেযবুত তওহীদের জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

December 12, 2025 06:55:43 PM   স্টাফ রিপোর্টার
যশোরে হেযবুত তওহীদের জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

যশোরে হেযবুত তওহীদের নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে শহরের প্রাচ্য সংঘ একাডেমি হলরুমে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় আমির মো. তানভীর আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "চলমান মানবরচিত ব্যবস্থা মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। ব্রিটিশদের চাপিয়ে দেওয়া রাজনীতি, অর্থনীতি ও বিচারব্যবস্থা আমাদের ঈমান, শান্তি ও সম্প্রীতি কেড়ে নিয়েছে। এই ব্যবস্থার পরিবর্তন না হলে মানুষের মুক্তি মিলবে না।"

Jessor-1
রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দেয়া বিধান প্রতিষ্ঠার দাবি জানিয়ে তিনি আরও বলেন, একমাত্র আল্লাহর বিধানই পারে সমাজে প্রকৃত শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে।

যশোর জেলা হেযবুত তওহীদের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের আঞ্চলিক আমির শামসুজ্জামান মিলন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় দপ্তর সম্পাদক মো. রাকিব হাসান, বিভাগীয় রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক ফিরোজ মেহেদী, যশোর জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক ডা. জাহিদ হাসান জনি এবং জেলা নারী বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার ইলা প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে যশোর জেলা হেযবুত তওহীদের নবগঠিত জেলা কমিটির নাম ঘোষণা করেন প্রধান অতিথি ও খুলনা বিভাগীয় আমির মো. তানভীর আহমেদ।