Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / রাজাকার বলায় হাসিনার পতন, গুপ্ত বলায় আপনারও হবে- মিতুর কড়া বার্তা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাজাকার বলায় হাসিনার পতন, গুপ্ত বলায় আপনারও হবে- মিতুর কড়া বার্তা

February 08, 2026 02:57:40 PM   অনলাইন ডেস্ক
রাজাকার বলায় হাসিনার পতন, গুপ্ত বলায় আপনারও হবে- মিতুর কড়া বার্তা

বরগুনা-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের নির্বাচনি জনসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু বলেছেন, ‘রাজাকার’ বলায় শেখ হাসিনার পতন হয়েছিল, আর ‘গুপ্ত’ বলায় আপনারও পতন হবে।


শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বরগুনার বেতাগী উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন। সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে তিনি বিভিন্ন রাজনৈতিক অভিযোগ ও নির্বাচনি প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।


ডা. মাহমুদা মিতু বলেন, বিএনপির নেতাকর্মীরা তাদের দলের নারী কর্মীদের ওপর হামলা ও নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, দেশে এখন এক ধরনের ‘যুদ্ধের পরিস্থিতি’ তৈরি হয়েছে এবং এমন ক্রান্তিকালে নারীরা সব সময় সামনে এসে লড়াই করেছে—ইতিহাস তার সাক্ষী।


তিনি আরও অভিযোগ করেন, বিএনপির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি ও নারী নির্যাতনের মতো ঘটনার অভিযোগ আছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ক্ষমতায় দেখতে চান না বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, দেশের রাজনীতিতে সন্ত্রাস, টেন্ডারবাজি ও সহিংসতার সংস্কৃতি বন্ধ হওয়া উচিত।
এ সময় তিনি বরগুনা-2 আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের পক্ষে উপস্থিত ভোটারদের সমর্থন ও ভোট চান।


জনসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মাদ বাবর। বক্তব্যে তিনি বলেন, জামায়াতকে রক্তচক্ষু দেখিয়ে ভয় দেখানো যাবে না। দলটি কোনো হুমকিকে ভয় পায় না বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি উপস্থিত জনসাধারণকে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ডা. সুলতান আহমদকে বিজয়ী করার আহ্বান জানান।


সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। নির্বাচনি পরিবেশে এ ধরনের বক্তব্য ও পাল্টা বক্তব্য রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়াচ্ছে বলে মনে করছেন