Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শুক্রবারের সংঘর্ষে আহত ১৬ পুলিশ সদস্য: ডিএমপি কমিশনার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শুক্রবারের সংঘর্ষে আহত ১৬ পুলিশ সদস্য: ডিএমপি কমিশনার

February 07, 2026 05:02:19 PM   অনলাইন ডেস্ক
শুক্রবারের সংঘর্ষে আহত ১৬ পুলিশ সদস্য: ডিএমপি কমিশনার

শুক্রবারের সংঘর্ষে অন্তত ১৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। হাদি হত্যার তদন্ত ও বিচার এবং নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত দুই পক্ষের নেতাকর্মীরা এদিন প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।


শনিবার (৭ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে ডিএমপির বিভিন্ন ইউনিটের মোট ১৬ জন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন অতিরিক্ত ডিআইজি, একজন পরিদর্শক, একজন সার্জেন্ট এবং একাধিক কনস্টেবল রয়েছেন।


তিনি আরও বলেন, আহতদের বেশিরভাগেরই হাত, পা ও মাথায় আঘাত লেগেছে। কয়েকজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, আর একজনের মাথায় সেলাই দিতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।