Date: April 30, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুর প্রেস ক্লাবের নির্বাচন: আবুল সভাপতি ও রবীন সাধারণ সম্পাদক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুর প্রেস ক্লাবের নির্বাচন: আবুল সভাপতি ও রবীন সাধারণ সম্পাদক

April 29, 2026 07:08:18 PM   অনলাইন ডেস্ক
শরীয়তপুর প্রেস ক্লাবের নির্বাচন: আবুল সভাপতি ও রবীন সাধারণ সম্পাদক

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের নুরুল আমীন রবীন নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে জেলা তথ্য কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ২১টি পদের বিপরীতে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোট ৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি শরিফুল আলম ইমন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সহসভাপতি পদে হাবিবুর রহমান (দৈনিক হুঙ্কার), শহিদুল ইসলাম পাইলট (দৈনিক রুদ্রবার্তা) এবং খলিলুর রহমান (দৈনিক মানবজমিন) নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম শাকিল (যমুনা টিভি) এবং সহ-সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান হৃদয় (বার্তা বাজার) বিজয়ী হন।

অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে বি এম ইস্রাফিল (সময় টিভি), কোষাধ্যক্ষ পদে সগির হোসেন (ইন্ডিপেনডেন্ট টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জামাল মল্লিক (দৈনিক নিরপেক্ষ) এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মঞ্জুরুল ইসলাম রনি (দৈনিক খবরপত্র) নির্বাচিত হয়েছেন।

এছাড়া দপ্তর সম্পাদক পদে হাফেজ মোহাম্মদ আল-আমিন (আমার দেশ), সমাজকল্যাণ সম্পাদক পদে সাইফুল ইসলাম (ভোরের দর্পণ), আইন সম্পাদক পদে সোহেল রানা (দৈনিক বর্তমান কথা) এবং ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে আলমগীর হোসেন (দৈনিক সংবাদ দিগন্ত) নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন ইসহাক মাদবর (দ্য ডেইলি গ্লোবাল ন্যাশন), আব্দুল বারেক ভূঁইয়া (দৈনিক করতোয়া), সৈয়দ মেহেদী হাসান (নিউজ জি টোয়েন্টিফোর), মিরাজ শিকদার (স্টার নিউজ) এবং সাইফুল ইসলাম ঢালী (গ্লোবাল টিভি)।

নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন সরদার তার প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘদিন পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবাইকে সাথে নিয়ে আমরা একটি আধুনিক ও কার্যকর প্রেস ক্লাব গড়ে তুলব।

সাধারণ সম্পাদক নুরুল আমীন রবীন বলেন, সহকর্মীদের ভোটে নির্বাচিত হতে পেরে আমি কৃতজ্ঞ। ক্লাবের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে একে আরও সক্রিয় প্রতিষ্ঠানে পরিণত করাই হবে আমাদের মূল লক্ষ্য।

প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রার্থীদের আন্তরিক সহযোগিতা এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোনো ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পেরে আমরা সন্তুষ্ট।