Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরিয়তপুরে ৫৫২ কেজি পলিথিন জব্দ এবং ২৫ হাজার জরিমানা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরিয়তপুরে ৫৫২ কেজি পলিথিন জব্দ এবং ২৫ হাজার জরিমানা

December 09, 2025 06:34:30 PM   স্টাফ রিপোর্টার
শরিয়তপুরে ৫৫২ কেজি পলিথিন জব্দ এবং ২৫ হাজার জরিমানা

শরিয়তপুরের নড়িয়া থানাধীন ভোজেশ্বর বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুত ও বিক্রি করায় অপরাধে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার শরিয়তপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদিপ্ত ঘোষ এই অভিযান পরিচালনা করেন। এসময় আনুমানিক ৫৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ আইনে পলিথিন বেচাকেনা নিষিদ্ধ ঘোষণা করা হলেও গোপন সংবাদ পাওয়া যায় জেলার নড়িয়া থানাধীন ভোজেশ্বর এলাকায়  একটি ব্যাবসা প্রতিষ্ঠানে পলিথিন বেচাকেনা হচ্ছে হরহামেশাই । এমতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে ।

অভিযানে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ২৫  হাজার টাকা জরিমানাসহ ৫৫২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

জেলা প্রশাসকের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব সুদিপ্ত ঘোষের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় । এসময় পরিবেশ অধিদপ্তর শরিয়তপুর পরিচালক মো. রাসেল নোমান উপস্থিত ছিলেন।