Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজধানী / শাহবাগে লাইভ চলাকালেই পুলিশের অতর্কিত হামলা, আহত দেশের পত্রের ৩ সাংবাদিক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

শাহবাগে লাইভ চলাকালেই পুলিশের অতর্কিত হামলা, আহত দেশের পত্রের ৩ সাংবাদিক

February 06, 2026 11:40:09 PM   দেশেরপত্র ডেস্ক
শাহবাগে লাইভ চলাকালেই পুলিশের অতর্কিত হামলা, আহত দেশের পত্রের ৩ সাংবাদিক

রাজধানীর শাহবাগে পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে লাইভ কভারেজ করতে গিয়ে পুলিশের অতর্কিত হামলায় দেশের পত্রের তিন সাংবাদিক আহত হয়েছেন।

 

আজ শুক্রবার  দুপুরে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ ও সংগঠনটির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

 

এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালন করতে গিয়ে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকরা আহত হন। বিশেষ করে দেশের পত্রের তিন সাংবাদিক পুলিশের হামলায় আহত হন বলে সহকর্মীরা জানিয়েছেন। 

 

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।